Press Release
Permanent URI for this community
Browse
Browsing Press Release by Author "বর্তমান"
Now showing 1 - 3 of 3
Results Per Page
Sort Options
Item ন্যাকের এ গ্রেড পেল সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়(বর্তমান, 2025-06-19) বর্তমানউলুবেড়িয়া: শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা সহ একাধিক বিষয়ে উল্লেখযোগ্য দক্ষতা দেখিয়ে ন্যাক-এর বিচারে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় 'এ' গ্রেড পেল। কলেজের প্রাপ্ত নম্বর ৩.০৫। সূত্রের খবর, হাওড়া গ্রামীণ জেলার মধ্যে একমাত্র শ্যামপুরের এই কলেজই ন্যাকের 'এ' গ্রেড পেয়েছে। কলেজে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে, অত্যাধুনিক ক্লাস রুম আছে কি না, কলেজের পাঠ থেকে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে কি না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি না, সমাজে কলেজের কী অবদান আছে ইত্যাদি সাতটি বিষয়ের উপর কাজের ভিত্তিতে এই গ্রেড দেওয়া হয়। কলেজ সূত্রে খবর প্রায় ৬.৪২ একর সবুজ ক্যাম্পাসের এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাস রুম, একাধিক বিষয়ের পৃথক ল্যাবরেটরি, স্টাফ কোয়ার্টার্স, মেডিক্যাল রুম আছে। এছাড়াও কিচেন গার্ডেন, হার্বাল গার্ডেন, প্রজাপতি উদ্যান, ই লাইব্রেরি, অডিটরিয়ামও আছে। পাশাপাশি ইন্ডোর ও আউটডোর গেমস ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য যোগ ও জিম সেন্টার আছে। কলেজের অধ্যক্ষ ডঃ সব্যসাচী সেন জানান, কলেজের জন্য এটা নিঃসন্দেহে ভালো খবর। আগামী দিনে এ প্লাস গ্রেড পাওয়ার জন্য চেষ্টা করা হবে বলে জানান তিনি। এদিকে, এ গ্রেড পাওয়ায় খুশি কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা। বর্তমানে এই কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা চার হাজার এবং অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী নিয়ে মোট ১২০ জন আছেন।Item মেঠো কর্মশালায় বিলুপ্তপ্রায় দেশি জলাভূমির গাছগাছালি চিনলেন পড়ুয়ারা(বর্তমান, 2022-03-12) বর্তমানপড়ুয়াদের প্রকৃতির পাঠ দিতে মেঠো কর্মশালা ও প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করল শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ইকো ক্লাব। প্রকৃতির কোলে বসে জনা ৪০ পড়ুয়া হাতেকলমে প্রকৃতির পাঠ নিলেন। পড়ুয়াদের এই পাঠ দিতে বেছে নেওয়া হয়েছিল জীববৈচিত্র্যে পরিপূর্ণ আমতার প্লাবনভূমি দকি গ্রাম। এই গ্রামেই দু'দিন ধরে বিলুপ্তপ্রায় প্রজাতির দেশি মাছ, জলাভূমির গাছগাছালি, বিভিন্ন প্রজাতির সরীসৃপ, উভচর প্রাণী এবং স্তনপায়ীদের সঙ্গে চাক্ষুস পরিচয় ঘটল পড়ুয়াদের। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ইকো ক্লাবের সঙ্গে সহযোগী সংগঠক হিসেবে ছিল সহজপাঠ ও হিল।Item হাওড়া গ্রামীণ জেলার কলেজ পেল ন্যাক-এর “এ” গ্রেড তকমা, খুশি পড়ুয়া-অধ্যাপকরা(বর্তমান (Online), 2025-06-17) বর্তমানউলুবেড়িয়া: শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় পেল ন্যাক-এর "এ" গ্রেড-এর তকমা। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের মান বজায় রাখা, উন্নত করা। এছাড়া শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা-সহ প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির দিক নির্দেশ। এই ধরণের একাধিক বিষয়ে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় পেয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব অ্যাক্রিডিটেশন কাউন্সিলের বা ন্যাক-এর "এ" গ্রেড তকমা। এটিই হাওড়া গ্রামীণ জেলায় একমাত্র কলেজ যারা "এ" গ্রেড পেয়েছে। বর্তমানে এই কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪ হাজার। অপরদিকে, অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী মিলিয়ে ১২০ জন এই কলেজে রয়েছেন। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম, ই-লাইব্রেরি, ওপেন এয়ার ক্লাসরুম এবং একাধিক বিভাগের ল্যাবরেটরি রয়েছে। কলেজ ক্যাম্পাসে কিচেন গার্ডেন, হার্বাল গার্ডেন, প্রজাপতি উদ্যানও তৈরী করা হয়েছে। এর পাশাপাশি কলেজে ইন্ডোর-আউটডোর গেম ছাড়াও রয়েছে যোগা সেন্টার এবং জিম সেন্টার। কলেজ "এ" গ্রেড তকমা পাওয়ায় খুশি ছাত্র-ছাত্রী এবং অধ্যাপক-অধ্যাপিকারা।